শিরোনাম:

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ৪ টাকা

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ৪ টাকা

সয়াবিন তেলের দাম লিটারে ৯ টাকা ২৭ পয়সা বাড়ানোর সুপারিশ

প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল লিটারে চার টাকা বাড়িয়ে ১৯৫ টাকা থেকে ১৯৯ টাকা করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেলের বাজারমূল্য নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বোতলজাত তেলের পাশাপাশি খোলা তেলেও লিটারে ৪ টাকা বৃদ্ধি করে ১৭৫ টাকা থেকে ১৭৯ টাকায় বিক্রি হবে।

ব্রিফিংয়ে বৈশ্বিক পরিস্থিতির কারণে সারাবিশ্বেই পণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা আশা করি আমাদের ভোক্তারা বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিষয়টি দেখবেন। এ সময় বাজারের সরবরাহ পরিস্থিতি আগের চেয়ে স্বাভাবিক হবে বলেও প্রত্যাশা করেন মন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী বলেন, যেকোনো মূল্য বৃদ্ধিই ভোক্তার ওপর চাপ। তবে আগামীতে আন্তর্জাতিক বাজারে দাম কমলে তার প্রতিফলন দেশের তেলের বাজারেও দেখা যাবে। এ সময় ভোজ্যতেলের বিভিন্ন অনিয়ম ঠেকাতে মনিটরিং আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।

ব্রিফিংয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দদের মধ্যে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, এখন যে সমন্বয় করা হলো তাতে ব্যবসায়ীদের লস হবে। তারপরও সরকারের সিদ্ধান্ত আমরা মেনে নিয়েছি। এ সময় ঈদের পর আবারও মূল্য সমন্বয় করার অনুরোধ জানান তিনি।

সারাদেশে বজ্রপাতে প্রাণ গেল ১৪ জনের

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ৪ টাকা

সারাদেশে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের সময় বজ্রাঘাতে অন্তত ১৪ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যার মধ্যে এসব প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে পটুয়াখালীতে সর্বোচ্চ ৪ জন নিহত হয়েছেন। এছাড়া জামালপুর ও বরগুনায় ২ জন করে এবং রাজবাড়ী, রংপুর, ময়মনসিংহ, বাগেরহাট, শরীয়তপুর ও বগুড়ায় ১ জন করে মারা গেছেন।

পটুয়াখালী: জেলায় বজ্রাঘাতে পৃথক স্থানে চারজন নিহত হয়েছেন। সকাল ৯টার দিকে রাঙ্গাবালী উপজেলার চরগঙ্গা গ্রামে মাঠে গরু বাঁধতে গিয়ে সৌরভ মজুমদার (২২) বজ্রপাতে মারা যান। দুপুর ১টার দিকে কলাপাড়া উপজেলার তারিকাটা গ্রামে ভুট্টা ক্ষেতে কাজ করার সময় জহির উদ্দিন (২৮) নিহত হন। এরপর দুপুর ২টার দিকে পূর্ব চাকামাইয়া গ্রামে গরুকে ঘাস খাওয়াতে গিয়ে সেতারা বেগম (৫৫) এবং একই সময়ে শান্তিপুর গ্রামে মাঠ থেকে গরু নিয়ে আসার সময় খালেক হাওলাদার (৫৫) বজ্রপাতে প্রাণ হারান। এছাড়াও রাঙ্গাবালী ও কলাপাড়া উপজেলাসহ জেলার বিভিন্ন এলাকায় গত দুই দিনে অন্তত ৫০টি গরুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

জামালপুর: জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ও সাপধরী ইউনিয়নে দুইজনের মৃত্যু হয়েছে। নদী থেকে মাছ ধরার সময় বজ্রাঘাতে মো. শামীম মিয়া (৩৭) নিহত হন। অন্যদিকে, সাপধরী ইউনিয়নে সড়ক নির্মাণকাজ করার সময় বজ্রপাতের কবলে পড়ে মারা যান সাগর ইসলাম (১৮)।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ূম গাজী বলেন, বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা চলমান।

ময়মনসিংহ : ময়মনসিংহের তারাকান্দায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সাদ্দাম হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাদ্দাম হোসেন উপজেলার গালাগাঁও ইউনিয়নের গাবরগাতি গ্রামের মৃত হামেদ আলীর ছেলে। সকালে বাড়ির অদূরে রাংসা নদীতে মাছ ধরতে যান তিনি। এ সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ওই যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

বরগুনা: আমতলী ও পাথরঘাটা উপজেলায় পৃথক বজ্রাঘাতে দুইজন নিহত হয়েছেন। আমতলীর পূজাখোলা গ্রামে বিলে মাছ ধরতে গিয়ে কৃষক নুরজামাল (৫৪) প্রাণ হারান। একই সময়ে পাথরঘাটার বলেশ্বর নদীতে মাছ ধরার সময় আকস্মিক বজ্রাঘাতে আল-আমিন নামে এক জেলের মৃত্যু হয়।

পাথারঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক এবং আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী বলেন, আমতলীতে বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই নিহতের পরিবারের সদস্যদের নিকট দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ২৫ হাজার টাকার একটি চেক হস্তান্তর করা হয়েছে।

বাগেরহাট : বাগেরহাটে বজ্রপাতে রবিন হাওলাদার (৫৩) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে সদর উপজেলার সরকারডাঙ্গা গ্রামের মাঠে গরু আনতে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়। রবিন হাওলাদার সরকারডাঙ্গা গ্রামের জগদীশ হাওলাদারের ছেলে।

বাগেরহাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, সরকারডাঙ্গা গ্রামে বজ্রপাতে রবিন হাওলাদার নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য হওয়ার কথা রয়েছে।

রাজবাড়ী: কোলের শিশু বাঁচলেও বজ্রাঘাতে মারা যান বাবা। সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। সকালে শিশু কন্যাকে কোলে নিয়ে বাজারে যাওয়ার পথে বজ্রাঘাতের শিকার হন সুমন মণ্ডল (৩৫)। বজ্রপাতের প্রচণ্ড শব্দ ও ধাক্কায় শিশুটি কোল থেকে ছিটকে দূরে পড়ে প্রাণে বেঁচে গেলেও ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়।

সুমনের বন্ধু মফিজুল ইসলাম রুবেল জানান, সকাল পৌনে ৭টার দিকে তিনি সাড়ে ৩ বছর বয়সী মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশে দোকানে কিছু বাজার আনতে যাচ্ছিলেন। এসময় হঠাৎ বজ্রপাত হলে মেয়ে কোল থেকে ছিটকে পড়ে যায় এবং সুমন মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেয়ে সাফিয়ার নাক ও কান দিয়ে সামান্য রক্ত বের হলেও বর্তমানে সে সুস্থ রয়েছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর শুনেছি।

বগুড়া: জেলার শিবগঞ্জে মাঠে ঘাস কাটতে গিয়ে আকবর আলী সরদার (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করেন।

রংপুর ও শরীয়তপুর: রংপুরের তারাগঞ্জে দুপুরে মাঠ থেকে গরু আনতে গিয়ে সাহেরা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তারাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, বজ্রপাতে গৃহবধূর মুত্যুর খবর শুনে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।

এছাড়া শরীয়তপুরের নড়িয়ায় কীর্তিনাশা নদীতে মাছ ধরার সময় বজ্রাঘাতে রাজিব শেখ (৩২) নামে এক যুবক নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রপাতে তার শরীর ঝলসে গিয়েছিল।

সারাদেশে হঠাৎ শুরু হওয়া এই কালবৈশাখী ও বজ্রপাতে এমন প্রাণহানিতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে শোকের ছায়া নেমে এসেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।

সংরক্ষিত নারী আসনের ৪৯ জন জয়ী, গেজেট বৃহস্পতিবার

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ৪ টাকা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০টি পদের মধ্যে ৪৯টিতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। তাদের নাম চূড়ান্ত করে আগামীকাল বৃহস্পতিবার গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান এ তথ্য জানান।

তিনি বলেন, আগামীকাল (বৃহস্পতিবার) এই ৪৯ জন প্রার্থীর বিষয়ে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হবে। বুধবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার না করায় এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন। কাল ফলাফল প্রকাশ করা হবে।

চূড়ান্ত তালিকায় থাকা ৪৯ জনের মধ্যে বিএনপি জোটের মনোনীত প্রার্থী রয়েছেন ৩৬ জন। এছাড়া জামায়াত-এনসিপি ও ১১ দলীয় জোটের পক্ষ থেকে ১২ জন এবং স্বতন্ত্র থেকে একজন প্রার্থী বৈধ হিসেবে গেজেটভুক্ত হচ্ছেন। একটি আসনের প্রার্থীর বিষয়ে আইনি জটিলতা থাকায় আপাতত সেটির ফলাফল স্থগিত রাখা হয়েছে। ওই একটি আসনের প্রার্থিতা নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে এবং আদালতের নির্দেশে নুসরাত তাবাসসুম নামে এক প্রার্থীর মনোনয়নপত্র নতুন করে গ্রহণ করার আদেশ এসেছে।

রিটার্নিং কর্মকর্তা আরও জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র পুনরায় যাচাই-বাছাই করা হবে। যাচাই প্রক্রিয়া শেষে তার প্রার্থিতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং এরপরই ওই শূন্য থাকা আসনটির বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। আপাতত ৫০টি আসনের মধ্যে এই ৪৯ জনের নাম গেজেট আকারে প্রকাশ করে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মূল প্রক্রিয়াটি সম্পন্ন করতে যাচ্ছে কমিশন।

সংবিধান সংশোধনে গঠিত হবে ১৭ সদস্যের কমিটি

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ৪ টাকা

সংবিধান সংশোধনে ১৭ সদস্যের কমিটি গঠন করা হবে বলে সংসদকে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্যকালে এমনটা জানান তিনি। ১৭ সদস্য বিশিষ্ট এই কমিটিতে ট্রেজারি বেঞ্চ থেকে ১২ জন এবং বিরোধীদল থেকে ৫ জনের নাম আহ্বান করা হয়।

আইনমন্ত্রী বলেন, সংবিধান সংশোধনের জন্য ১৭ সদস্যের কমিটি গঠন করা হবে। যেখানে সরকারি দলের ৭ জন এবং স্বতন্ত্র ও অন্যান্য দল থেকে ৫ জন সদস্য থাকবে। এ সময় বৃহস্পতিবারের মধ্যে বিরোধী দলকে ৫ জন সদস্যের নাম দেয়ার আহ্বান জানান আইনমন্ত্রী।

পরে বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সংসদকে বলেন, ইতোমধ্যে চিফ হুইপ নূরুল ইসলাম মনি এ বিষয়ে আমার সঙ্গে কথা বলেছেন। আমি উনাকে জানিয়েছি বিষয়টি নিয়ে আমাদের (বিরোধী দলের) আলোচনার প্রয়োজন রয়েছে। কারণ, এখানে আমাদের কনসেপ্টচ্যুয়াল ডিফারেন্স (ধারণাগত পার্থক্য) আছে।

আলোচনার পর সিদ্ধান্ত জানানোর কথা উল্লেখ করে বিরোধী দলীয় নেতা বলেন, আমরা আলোচনা করে এ বিষয়ে জানাবো। তবে এই সেশনে আমরা এর মত দিতে পারব না। কারণ, আমরা রিফর্ম (সংস্কার) চেয়েছি আর এখানে অ্যামেন্ডমেন্ট (সংশোধনী) হচ্ছে। উনারা প্রস্তাব করেছেন, আমরা সেটি গ্রহণ করলাম। কিন্তু আমরা এখনই এ বিষয়ে সিদ্ধান্ত দিচ্ছি না। পরে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

×