ইরানের ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা
ইরানের তথাকথিত ‘ছায়া ব্যাংকিং’ ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অচলাবস্থার প্রেক্ষাপটে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, নিষেধাজ্ঞার আওতায় আনা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কয়েক হাজার কোটি ডলারের অবৈধ তহবিল স্থানান্তর করা হয়েছে। তার দাবি, এসব অর্থ ইরানের ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে’ সহায়তা করেছে, যা মার্কিন নাগরিক, আঞ্চলিক মিত্র এবং বৈশ্বিক অর্থনীতির জন্য সরাসরি হুমকি তৈরি করছে।
তিনি আরও বলেন, আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হচ্ছে—কোনো প্রতিষ্ঠান যদি এই নেটওয়ার্ককে সহায়তা করে বা এর সঙ্গে সম্পৃক্ত থাকে, তাহলে তাদেরও কঠোর পরিণতির মুখে পড়তে হবে।
এর আগে গত ২১ এপ্রিল ইরানকে সহায়তার অভিযোগে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। তাদের বিরুদ্ধে তেহরানকে অস্ত্র সংগ্রহে সহায়তা করার অভিযোগ আনা হয়।

রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই : বিরোধী দলকে সেতুমন্ত্রী
















