শিরোনাম:

২৫ বছর পর প্রিমিয়ার লিগে ফিরল কভেন্ট্রি

২৫ বছর পর প্রিমিয়ার লিগে ফিরল কভেন্ট্রি

ম্যাচ শেষের বাঁশি বাজতেই ইংল্যান্ড ও চেলসির সাবেক মিডফিল্ডার ফ্রাঙ্ক ল্যাম্পার্ড মাঠে নেমে উল্লাসে ফেটে পড়েন। ১৯৮৭ সালে এফএ কাপ জয়ের পর এটিই কভেন্ট্রির সবচেয়ে বড় সাফল্য। খেলোয়াড়রা ‘প্রমোশন ব্যানার’ হাতে নিয়ে দর্শকদের দিকে ছুটে যান।

চ্যাম্পিয়নশিপে গতকাল ব্ল্যাকবার্ন রোভার্সের ঘরের মাঠ ইউড পার্কে ম্যাচ শেষের মাত্র ৬ মিনিট আগে ববি থমাসের সমতাসূচক গোলটি কভেন্ট্রি সিটির ২৫ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েছে। এই ১-১ ড্রয়ের ফলেই ২৫ বছর পর প্রিমিয়ার লিগে ফেরা নিশ্চিত হলো তাদের।

ডিফেন্ডার ববি থমাস কভেন্ট্রির ইতিহাসের পাতায় নিজের নাম খোদাই করে নিলেন। সফরকারী দর্শকদের সামনে তাঁর দুর্দান্ত হেডটি ইউড পার্কের গ্যালারিতে উন্মাদনা ছড়িয়ে দেয়। ক্লাবটি একসময় লিগ টু-তে নেমে গিয়েছিল, কিন্তু সেখান থেকে সাবেক কিংবদন্তি ফুটবলার ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের হাত ধরে তারা আবার ইংল্যান্ডের শীর্ষ পর্যায়ের ফুটবলে ফিরে এল।

ব্ল্যাকবার্ন রোভার্সের জন্য এই ড্র ছিল কিছুটা দুর্ভাগ্যের। রাইয়োয়া মরিশিতার গোলে তারা লিড নিয়ে যোগ্য দল হিসেবেই খেলছিল। কিন্তু চ্যাম্পিয়নশিপের টেবিল টপার কভেন্ট্রি ঠিকই পয়েন্ট ছিনিয়ে নিয়ে নিজেদের প্রমোশন নিশ্চিত করে। ৪৩ ম্যাচে ২৫ জয়, ১১ ড্র ও ৭ হারে ৮৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কভেন্ট্রি। দুই ম্যাচ কম খেলে দুই নম্বরে থাকা ইপ্সউইচ টাউনের পয়েন্ট ৭৫। ৪২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে তিনে মিলওয়াল। পয়েন্ট টেবিলে শীর্ষ দুইয়ে থাকা দুটি দল প্রিমিয়ার লিগে প্রমোশন পায়।

কভেন্ট্রিকে প্রিমিয়ার লিগে নিয়ে যাওয়া উচ্ছসিত ল্যাম্পার্ড ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে বলেন, ‘প্যারাশুট পেমেন্টের (বড় বাজেট) সুবিধা ছাড়াই তিন ম্যাচ বাকি থাকতে সরাসরি প্রমোশন পাওয়া… এই ছেলেরা বিশেষ ও অনন্য কিছু করে দেখিয়েছে। এই পরিস্থিতির মধ্যে এখানে এসে পয়েন্ট পাওয়া সহজ ছিল না।’

ল্যাম্পার্ড আরও যোগ করেন, ‘২৫ বছর পর এটা করা… দারুণ। গত মৌসুমে প্লে-অফে সান্ডারল্যান্ডের কাছে হারের পর ফিরে আসার এই মানসিকতা প্রশংসনীয়। আমরা গ্রীষ্মে আলোচনা করেছিলাম কীভাবে গতবারের চেয়ে ভালো করা যায়। ছেলেরা কাজটা শেষ করতে পেরেছে দেখে খুব ভালো লাগছে।’

৪৭ বছর বয়সী ল্যাম্পার্ড ২০২৪ সালের নভেম্বরে কভেন্ট্রির দায়িত্ব নেন। আবেগাপ্লুত ল্যাম্পার্ড তাঁর পূর্বসূরি মার্ক রবিনসের কাজেরও প্রশংসা করেন। তিনি জানান, এই ক্লাবের প্রতি তিনি ‘প্রেমে পড়ে গেছেন’ এবং কভেন্ট্রির এই প্রত্যাবর্তন ল্যাম্পার্ডের কাছে তাঁর খেলোয়াড়ি জীবনের বড় বড় সাফল্যের সমতুল্য। ল্যাম্পার্ড বলেন,

‘আমি নিজের ও আমার স্টাফদের জন্য গর্বিত। ১৫ মাস আগে যখন এসেছিলাম, অনেক কিছুই অজানা ছিল। আমরা এই ক্লাবের মায়ায় পড়ে গেছি। এটা আমার অন্যতম সেরা অর্জন। এই ক্লাবের ম্যানেজার হতে পেরে আমি গর্বিত।’

আগামীকাল সারা দেশে হামের টিকাদান কর্মসূচি শুরু

২৫ বছর পর প্রিমিয়ার লিগে ফিরল কভেন্ট্রি

হামের প্রাদুর্ভাব প্রতিরোধে সোমবার (২০ এপ্রিল) থেকে সারা দেশে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। এর আগে গত ৫ এপ্রিল থেকে উচ্চ ঝুঁকিপূর্ণ ১৮ জেলার ৩০টি উপজেলায় জরুরি হামের টিকাদান কর্মসূচি শুরু হয়। এরপর ১২ এপ্রিল ঢাকাসহ চার সিটি করপোরেশন এলাকায় টিকা দেওয়া শুরু করে সরকার।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২২ হাজার। আর হাম ও হামের উপসর্গ নিয়ে ২১৩ শিশুর মৃত্যু হয়েছে।

হঠাৎ হামের প্রকোপ বেড়ে যাওয়ার পেছনে বিগত দুই সরকারকে দায়ী করেছে প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলনে তিনি বলেন, সারা দেশে শিশুদের হামের টিকা না দেওয়া বিগত দুই সরকারের ‘জীবনবিনাশী ব্যর্থতা’ ক্ষমাহীন অপরাধ।

ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়—সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, বর্তমান সরকার সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে ত্বরিত ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতির অবনতি রোধ করা সম্ভব হয়েছে।

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও দেশে বেড়েছে সামান্য: জ্বালানি মন্ত্রী

২৫ বছর পর প্রিমিয়ার লিগে ফিরল কভেন্ট্রি

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণ হওয়ার পরেও সরকার জনগণের কষ্টের কথা বিবেচনা করে দেশে তেলের দাম খুব সামান্য বাড়িয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনি বলেছেন, আন্তর্জাতিক বাজারে অস্থিতিশীল পরিস্থিতির কারণে জ্বালানি আমদানিতে ইতোমধ্যে সরকারের দুই বিলিয়ন ডলার বাড়তি খরচ হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

ইকবাল হাসান বলেন, যুদ্ধ শুরুর আগে বিশ্ববাজারে জ্বালানি তেলের যা দাম ছিল, বর্তমান বাজারে তা প্রায় দ্বিগুণ। এই বিপুল দাম বৃদ্ধির ফলে সরকারের ওপর ব্যাপক অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে। তবুও আমরা জনগণের স্বস্তির কথা চিন্তা করে সেই অনুপাতে দাম বাড়াইনি।

মন্ত্রী আরও উল্লেখ করেন, সরকার ভর্তুকি দিয়ে হলেও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। জনগণের ভোগান্তি কমাতে এবং অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতেই সরকার এই বাড়তি ব্যয়ের বোঝা নিজে বহন করছে এবং অত্যন্ত সীমিত পরিসরে দাম সমন্বয় করেছে।

সৌদি আরবে পৌঁছালেন ৭ হাজার ৬৩৪ বাংলাদেশি হজযাত্রী

২৫ বছর পর প্রিমিয়ার লিগে ফিরল কভেন্ট্রি

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে আজ রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত ১৯টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৭ হাজার ৬৩৪ জন বাংলাদেশি হজযাত্রী। রোববার আশকোনা হজ অফিস থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া মোট ১৯টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আটটি ফ্লাইটে ৩ হাজার ৩০৯ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন। এছাড়া সৌদি এয়ারলাইন্সের সাতটি ফ্লাইটে ২ হাজার ৭১৬ জন এবং ফ্লাইনাসের চারটি ফ্লাইটে ১ হাজার ৬০৯ জন হজযাত্রী নিরাপদে গন্তব্যে পৌঁছেছেন।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী রয়েছেন। এবার বেসরকারি ব্যবস্থাপনায় হজ পরিচালনার দায়িত্বে রয়েছে মোট ৬৬০টি এজেন্সি, যার মধ্যে ৩০টি লিড এজেন্সি এবং বাকি ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি হিসেবে কাজ করছে।

সৌদি আরবে হজযাত্রী পরিবহনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০০টি, সৌদি এয়ারলাইন্সের ৭৫টি এবং ফ্লাইনাসের ৩০টি ফ্লাইট নির্ধারিত রয়েছে। আগামী ২১ মে সৌদি আরব যাওয়ার সর্বশেষ ফ্লাইট পরিচালিত হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে গত শুক্রবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

×