শিরোনাম:

বিশ্বকাপের ৫৫ দিন আগে বহিষ্কার হলেন সৌদি কোচ

বিশ্বকাপের ৫৫ দিন আগে বহিষ্কার হলেন সৌদি কোচ

২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে হইচই ফেলে দিয়েছিল সৌদি আরব। মধ্যপ্রাচ্যের দেশটির এমন সাফল্যে ডাগ-আউটে ছিলেন কোচ হার্ভে রেনার্ড। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় বিশ্বকাপেও যোগ্যতা অর্জন করেছে সৌদি। তবে বিশ্বসেরাদের এই মহাযজ্ঞ শুরু হওয়ার ৫৫ দিন আগেই চাকরি হারালেন রেনার্ড। রেনার্ডকে আনুষ্ঠানিকভাবে বহিষ্কার করে ফুটবল বিশ্বে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে সৌদি আরব ফুটবল ফেডারেশন।

গত মার্চে আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোতে সৌদি আরবের হতাশাজনক পারফরম্যান্সের জের ধরেই রেনার্ডকে ছাঁটাই করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রীতি ম্যাচে মিশর বিপক্ষে ৪-০ এবং সার্বিয়ার কাছে ২-১ গোলে হারে দলটি।

রেনার্ডের জায়গায় এখন প্রিমিয়ার লিগের সাবেক তারকা এবং বর্তমানে আল-খালিজের কোচ জর্জিওস দনিস স্থলাভিষিক্ত হবেন বলে ধারণা করা হচ্ছে। এএফপি-র একটি সূত্র জানিয়েছে, সৌদি ফুটবল ফেডারেশন এবং সৌদি ক্লাব আল-খালিজ-এর মধ্যে দনিসকে নিয়ে আলোচনা চলছে। বিশ্বকাপের মতো বড় আসরের আগে দলের হাল ধরতেই এই অভিজ্ঞ গ্রিক কোচকে বেছে নেওয়া হতে পারে।

নিজের বিদায় প্রসঙ্গে শুক্রবার বার্তা সংস্থা এএফপি-কে রেনার্ড বলেন, ‘এটাই ফুটবল… সৌদি আরব এ পর্যন্ত সাতবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে, যার মধ্যে দুবারই ছিল আমার অধীনে।’

রেনার্ড আরও যোগ করেন, ‘আমিই একমাত্র কোচ যে বাছাইপর্ব এবং মূল বিশ্বকাপ—উভয় ক্ষেত্রেই তাদের নেতৃত্ব দিয়েছি (২০২২ সালে)। অন্তত এই গর্বটুকু আমার সঙ্গে থাকবে।’

৫৫ বছর বয়সী ফরাসি কোচ রেনার্ড এর আগে ২০১৮ বিশ্বকাপে মরক্কো জাতীয় দলের কোচিং করিয়ে মাত্র ১ পয়েন্ট অর্জন করেছিলেন। এরপর ২০২২ সালে সৌদি আরবকে নিয়ে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারানোর ঐতিহাসিক কীর্তি গড়েন, যদিও পোল্যান্ড ও মেক্সিকোর কাছে হেরে গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল।

এরপর ফ্রান্স নারী দলকে প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে তোলার পর ২০২৪ সালের অক্টোবরে দ্বিতীয় মেয়াদে সৌদি আরবের দায়িত্ব নেন রেনার্ড। গত সপ্তাহে ঘানা জাতীয় দলের কোচ হওয়ার দৌড়ে তাঁর নাম শোনা গেলেও শেষ পর্যন্ত কার্লোস কুইরোজকে সেখানে নিয়োগ দেওয়া হয়।

কোচিং ক্যারিয়ারে রেনার্ড সেরা সাফল্য পেয়েছেন জাম্বিয়া ও আইভরি কোস্টের হয়ে। এই দুটি দেশকেই আফ্রিকান কাপ অফ নেশনস জিতিয়েছেন এই ফরাসি কোচ।

২০২৬ বিশ্বকাপে সৌদি আরব গ্রুপ ‘এইচ’-এ খেলবে। তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ে এবং প্রথমবারের মতো বিশ্বকাপে সুযোগ পাওয়া কেপ ভার্দে। সৌদির গ্রুপ পর্বের সবকটি ম্যাচ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হবে।

এখন পর্যন্ত মোট ছয়বার বিশ্বকাপে অংশ নিয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটি। এর মধ্যে ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রের মাটিতেই অনুষ্ঠিত বিশ্বকাপে তারা ‘রাউন্ড অফ সিক্সটিন’-এ জায়গা করে নিয়েছিল, যা এখন পর্যন্ত বিশ্বমঞ্চে তাদের সেরা সাফল্য।

আগামীকাল সারা দেশে হামের টিকাদান কর্মসূচি শুরু

বিশ্বকাপের ৫৫ দিন আগে বহিষ্কার হলেন সৌদি কোচ

হামের প্রাদুর্ভাব প্রতিরোধে সোমবার (২০ এপ্রিল) থেকে সারা দেশে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। এর আগে গত ৫ এপ্রিল থেকে উচ্চ ঝুঁকিপূর্ণ ১৮ জেলার ৩০টি উপজেলায় জরুরি হামের টিকাদান কর্মসূচি শুরু হয়। এরপর ১২ এপ্রিল ঢাকাসহ চার সিটি করপোরেশন এলাকায় টিকা দেওয়া শুরু করে সরকার।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২২ হাজার। আর হাম ও হামের উপসর্গ নিয়ে ২১৩ শিশুর মৃত্যু হয়েছে।

হঠাৎ হামের প্রকোপ বেড়ে যাওয়ার পেছনে বিগত দুই সরকারকে দায়ী করেছে প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলনে তিনি বলেন, সারা দেশে শিশুদের হামের টিকা না দেওয়া বিগত দুই সরকারের ‘জীবনবিনাশী ব্যর্থতা’ ক্ষমাহীন অপরাধ।

ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়—সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, বর্তমান সরকার সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে ত্বরিত ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতির অবনতি রোধ করা সম্ভব হয়েছে।

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও দেশে বেড়েছে সামান্য: জ্বালানি মন্ত্রী

বিশ্বকাপের ৫৫ দিন আগে বহিষ্কার হলেন সৌদি কোচ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণ হওয়ার পরেও সরকার জনগণের কষ্টের কথা বিবেচনা করে দেশে তেলের দাম খুব সামান্য বাড়িয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনি বলেছেন, আন্তর্জাতিক বাজারে অস্থিতিশীল পরিস্থিতির কারণে জ্বালানি আমদানিতে ইতোমধ্যে সরকারের দুই বিলিয়ন ডলার বাড়তি খরচ হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

ইকবাল হাসান বলেন, যুদ্ধ শুরুর আগে বিশ্ববাজারে জ্বালানি তেলের যা দাম ছিল, বর্তমান বাজারে তা প্রায় দ্বিগুণ। এই বিপুল দাম বৃদ্ধির ফলে সরকারের ওপর ব্যাপক অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে। তবুও আমরা জনগণের স্বস্তির কথা চিন্তা করে সেই অনুপাতে দাম বাড়াইনি।

মন্ত্রী আরও উল্লেখ করেন, সরকার ভর্তুকি দিয়ে হলেও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। জনগণের ভোগান্তি কমাতে এবং অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতেই সরকার এই বাড়তি ব্যয়ের বোঝা নিজে বহন করছে এবং অত্যন্ত সীমিত পরিসরে দাম সমন্বয় করেছে।

সৌদি আরবে পৌঁছালেন ৭ হাজার ৬৩৪ বাংলাদেশি হজযাত্রী

বিশ্বকাপের ৫৫ দিন আগে বহিষ্কার হলেন সৌদি কোচ

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে আজ রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত ১৯টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৭ হাজার ৬৩৪ জন বাংলাদেশি হজযাত্রী। রোববার আশকোনা হজ অফিস থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া মোট ১৯টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আটটি ফ্লাইটে ৩ হাজার ৩০৯ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন। এছাড়া সৌদি এয়ারলাইন্সের সাতটি ফ্লাইটে ২ হাজার ৭১৬ জন এবং ফ্লাইনাসের চারটি ফ্লাইটে ১ হাজার ৬০৯ জন হজযাত্রী নিরাপদে গন্তব্যে পৌঁছেছেন।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী রয়েছেন। এবার বেসরকারি ব্যবস্থাপনায় হজ পরিচালনার দায়িত্বে রয়েছে মোট ৬৬০টি এজেন্সি, যার মধ্যে ৩০টি লিড এজেন্সি এবং বাকি ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি হিসেবে কাজ করছে।

সৌদি আরবে হজযাত্রী পরিবহনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০০টি, সৌদি এয়ারলাইন্সের ৭৫টি এবং ফ্লাইনাসের ৩০টি ফ্লাইট নির্ধারিত রয়েছে। আগামী ২১ মে সৌদি আরব যাওয়ার সর্বশেষ ফ্লাইট পরিচালিত হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে গত শুক্রবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

×