শিরোনাম:

আইআরজিসির পাহারায় বন্দরে পৌঁছাল ইরানি জাহাজ

আইআরজিসির পাহারায় বন্দরে পৌঁছাল ইরানি জাহাজ

ওমান সাগরে মার্কিন বাহিনীর একটি সম্ভাব্য জব্দ করার প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছেছে ইরানের একটি পণ্যবাহী জাহাজ। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ-ইউনিটের কড়া পাহারায় জাহাজটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রম করে ইরানি বন্দরে নোঙর করে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজের বরাতে জানা গেছে, চালবাহী ওই জাহাজটিকে মাঝপথে বাধা প্রদান ও নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছিল মার্কিন নৌবাহিনী। উদ্ভূত পরিস্থিতিতে জাহাজটির সুরক্ষা নিশ্চিত করতে আইআরজিসির বিশেষ নৌ-ইউনিট মোতায়েন করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বাহিনীর কব্জা থেকে পণ্যবাহী জাহাজটিকে রক্ষা করতে আইআরজিসির যুদ্ধজাহাজগুলো সেটিকে নিরাপত্তা বেষ্টনী দিয়ে পাহারা দিয়ে নিয়ে আসে। অবরুদ্ধ ও উত্তেজনাপূর্ণ জলপথ হওয়া সত্ত্বেও ইরানি বাহিনীর শক্ত অবস্থানের কারণে মার্কিন বাহিনী তাদের পরিকল্পনা থেকে পিছিয়ে আসতে বাধ্য হয়।

শেষ পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই জাহাজটি নিরাপদে বন্দরে পৌঁছাতে সক্ষম হয়েছে। তবে এই ঘটনা নিয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ওমান সাগর ও পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘটনাকে তেহরানের শক্তির মহড়া হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সূত্র: মিডল ইস্ট আই

বিচার বিভাগের সব দুর্নীতির শেকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী

আইআরজিসির পাহারায় বন্দরে পৌঁছাল ইরানি জাহাজ

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিচার বিভাগের সব দুর্নীতির শেকড় তুলে আনতে চাই।

আজ শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে যশোর জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের দ্বার উন্মোচন ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তৃতায় আইনমন্ত্রী বলেন, জুলাই সনদ, মানবাধিকার কমিশন, বিচার বিভাগের স্বাধীনতা ও বিচার বিভাগীয় সচিবালয় আইনের বিষয়ের অনেকে প্রশ্ন তুলছেন। প্রতিটি আইন যাচাই বাছাই করে সংসদে বিল আকারে আনা হবে।

মন্ত্রী বলেন, অনেকেই বলছেন বিএনপি জুলাই সনদ অস্বীকার করছে। অথচ বিএনপি ধমনীতে জুলাই সনদ ধারণ করে। জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, জুলাই সনদের বিষয়ে বিএনপি যে অঙ্গীকার করেছিল তা অক্ষরে অক্ষরে পালন করবে।

আইনমন্ত্রী বলেন, মাজদার হোসেনের উদাহরণ দিয়ে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হচ্ছে। আমরা মাজদার হোসেনের মতো দুর্নীতিগ্রস্ত বিচার বিভাগ গড়তে চাই না।

বিচার বিভাগের সব দুর্নীতির শেকড় তুলে আনতে চাই।

যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বক্তৃতা করেন।

এর আগে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান যশোর শহরের কারবালা কবরস্থানে সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন। পরে তিনি শহরের পুরাতন জেলা জজ আদালত পরিদর্শন করেন।

কলেজ শিক্ষিকাকে পেটানোর ঘটনায় বিএনপি নেতাকে বহিষ্কার

আইআরজিসির পাহারায় বন্দরে পৌঁছাল ইরানি জাহাজ

রাজশাহীর দূর্গাপুরে দাওকান্দি সরকারি কলেজে ঢুকে ভাঙচুর ও শিক্ষিকাকে স্যান্ডেল দিয়ে পেটানোর ঘটনায় দূর্গাপুর উপজেলাধীন জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর আলীকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে রাজশাহী জেলাধীন দূর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর আলীকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে আকবর আলী বলেন, এ বিষয়ে আমি জানি না। সেদিন এলাকার মুরব্বিরা দাওয়াত পত্র নিয়ে গেছিল। এসময় ম্যাডাম হীরা বলেন- আপনারা কি জন্য এখানে। আপনারা টাকা নিতে আসছেন নাকি? এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি ঘটনা ঘটে।

৬৮ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রামে দুটি জাহাজ

আইআরজিসির পাহারায় বন্দরে পৌঁছাল ইরানি জাহাজ

চট্টগ্রাম বন্দরে একের পর এক জ্বালানিবাহী জাহাজ ভিড়ছে। বৃহস্পতিবার বিকেল ও শুক্রবার সকালে মোট ৬৮ হাজার ৪৫০ টন ডিজেল নিয়ে দুটি জাহাজ বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। একই সঙ্গে আরও একটি জাহাজে জেট ফুয়েল আসার কথা রয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে তাইওয়ান থেকে ৩৩ হাজার ৪০০ টন ডিজেল নিয়ে পাকিস্তানি পতাকাবাহী জাহাজ এমটি কোয়েটা চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসে। এর আগে শুক্রবার সকালে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ৩৫ হাজার ৫৫ টন ডিজেল নিয়ে পানামার পতাকাবাহী জাহাজ প্রাইভ এঞ্জেল ভিড়ে।

দৈনিক ১২ হাজার ৭০০ টন চাহিদার হিসাবে এই দুটি চালানে দেশে প্রায় পাঁচ দিনের বেশি ডিজেলের চাহিদা মেটানো সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে শুক্রবার বিকেল ৪টায় দক্ষিণ কোরিয়া থেকে ৩৪ হাজার ৬০০ টন জেট ফুয়েল নিয়ে চীনা পতাকাবাহী জাহাজ জিং টং ৭৯৯ চট্টগ্রাম বন্দরে ভিড়বে। দৈনিক ২ হাজার ৫০০ টন চাহিদার হিসাবে এই জেট ফুয়েল দিয়ে প্রায় ১৪ দিনের সরবরাহ নিশ্চিত করা যাবে।

জাহাজগুলোর স্থানীয় শিপিং এজেন্ট প্রাইড শিপিং লাইনসের স্বত্বাধিকারী নজরুল ইসলাম জানান, ইতোমধ্যে কিছু জাহাজ থেকে লাইটারিংয়ের মাধ্যমে ডিজেল খালাস শুরু হয়েছে। মজুদ পরিস্থিতি বিবেচনায় জেট ফুয়েলবাহী জাহাজ থেকে আগে খালাস কার্যক্রম সম্পন্ন করা হবে, এরপর ডিজেল খালাস শুরু হবে।

তিনি আরও জানান, বর্তমানে বহির্নোঙরে চারটি জাহাজ অপেক্ষমাণ রয়েছে। বড় আকারের জাহাজ হওয়ায় বন্দরের ডলফিন জেটিতে ভেড়ানো সম্ভব হচ্ছে না। তাই কুতুবদিয়া এঙ্করেজ থেকে ছোট ভেসেলের মাধ্যমে লাইটারিং করে জ্বালানি খালাস করা হচ্ছে।

×