শিরোনাম:

সমালোচনার মুখে ‘হাইড্রেশন ব্রেক’ : পুনর্বিবেচনার আশ্বাস ফিফার

সমালোচনার মুখে ‘হাইড্রেশন ব্রেক’ : পুনর্বিবেচনার আশ্বাস ফিফার

হাইড্রেসন ব্রেক । ছবি : সংগৃহীত

২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলে প্রথমবারের মতো প্রবর্তিত বাধ্যতামূলক ‘হাইড্রেশন ব্রেক’ (পানি পানের বিরতি) বিশ্বজুড়ে তীব্র সমালোচনা ও অসন্তোষের মুখে পড়েছে। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই বিরতিগুলোকে ইতিবাচক হিসেবে আখ্যায়িত করলেও, টুর্নামেন্ট শেষে এর সামগ্রিক প্রভাব বিশ্লেষণ করে ভবিষ্যতে পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্ট প্রধান আর্সেন ওয়েঙ্গার।

সমালোচকদের মতে, প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধের মাঝে এই তিন মিনিটের বাধ্যতামূলক বিরতি খেলার স্বাভাবিক গতি ও ছন্দ (momentum) নষ্ট করে। অনেকেই এটিকে খেলার ধরন বদলে চার কোয়ার্টারে পরিণত করার সমতুল্য বলে মনে করেছেন। এছাড়া, ইউরোপীয় ফুটবল সংস্থা (UEFA) এবং ইংল্যান্ডের কোচ থমাস টুচেল মনে করেন, এই ব্রেকগুলো ফুটবলের নিজস্ব পরিচিতিকে ব্যাহত করে।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভেঙ্গার বলেন, এই ৩ মিনিটের বিরতি খেলোয়াড়দের সামর্থ্য বা খেলার ধার বাড়িয়েছে— এমন কোনো প্রমাণ আমাদের হাতে নেই। দর্শকরাও এটি পছন্দ করছেন না। আমরা মূলত দর্শকদের ফুটবলীয় আনন্দ দিতেই কাজ করি। তাই টুর্নামেন্ট শেষেই এর সার্বিক প্রভাব মূল্যায়ন করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাব আমরা।

ফিফার মতে, গরমের মধ্যে খেলোয়াড়দের সতেজ রাখা এবং স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়েই এই নিয়ম চালু করা হয়েছিল। আর্সেন ওয়েঙ্গার স্পষ্টভাবে জানিয়েছেন যে, প্রাথমিক বিশ্লেষণে এই বিরতিগুলো ম্যাচের ফলাফলে কোনো প্রভাব ফেলেনি।

তবে ‘হাইড্রেশন ব্রেক’ নিয়ে ক্ষোভের পারদ ক্রমেই চড়ছে। ফুটবলপ্রেমীদের অভিযোগ, ফিফা মূলত ফুটবলকে আমেরিকান ঘরানার খেলাগুলোর মতো বাণিজ্যিক রূপ দিতে চাইছে, যাতে টেলিভিশন সম্প্রচারকারীরা খেলার মাঝে অতিরিক্ত বিজ্ঞাপন প্রচারের সুযোগ পায়। লস অ্যাঞ্জেলেসে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের এক কর্মী তো বিরতির যন্ত্রণায় ফুটবল ম্যাচকে রসিকতা করে ‘কোয়ার্টার’ বলে সম্বোধন করেন।

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

সমালোচনার মুখে ‘হাইড্রেশন ব্রেক’ : পুনর্বিবেচনার আশ্বাস ফিফার

ছবি : সংগৃহীত

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের সময়সূচি ও তফসিল নির্ধারণের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সাথে বৈঠকে বসতে যাচ্ছে।

সোমবার (২৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী রাষ্ট্রপতির নির্বাচনের তফসিল ঘোষণার আগে স্পিকারের সাথে সাক্ষাৎ করার নিয়ম রয়েছে। সেই প্রথা অনুযায়ী এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতির নির্বাচনের তফসিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। সেই মোতাবেক ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সিইসি ও অন্য কমিশনারেরা সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

দেশের সংবিধানের নিয়ম অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হয়। এ জন্য সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা তথা সংসদ সদস্যদের নাম ইসি সচিবালয়ে পাঠানো হবে। এর ভিত্তিতে ইসি রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা করবে। এরপর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। সেই জায়গায় সংবিধানের আলোকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আর ডেপুটি স্পিকার কায়সার কামাল ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রপতির পদত্যাগের ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিধান আছে।

ভারত মন্ত্রীর পদত্যাগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট বিজেপি এমপি সারঙ্গীর কন্যা অর্চিতা সারঙ্গী

সমালোচনার মুখে ‘হাইড্রেশন ব্রেক’ : পুনর্বিবেচনার আশ্বাস ফিফার

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে খোঁটা দিয়েছেন বিজেপি এমপি সারঙ্গীর কন্যা অর্চিতা সারঙ্গী। ছবি : সংগৃহীত

ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এমপি অপরাজিতা সারঙ্গীর কন্যা অর্চিতা সারঙ্গীর একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট কেন্দ্র করে রাজনীতি ও সামাজিক মাধ্যমে ব্যাপক জল্পনা-কল্পনা তৈরি হয়েছে।

প্রশ্নফাঁস বিতর্কের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের সংবাদ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে অর্চিতা লেখেন, কোনো চাপের মুখেও তিনি এই পোস্ট মুছে ফেলবেন না।

ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া সেই পোস্টে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ব্যক্তিগত সহকারীকে (পিএ) উদ্দেশ করে অর্চিতা লেখেন, ‘ডিপির (ধর্মেন্দ্র প্রধান) পিএর উদ্দেশে বলছি, যিনি নিশ্চিতভাবেই আমার মাকে মেসেজ পাঠাবেন এই আগের স্টোরিটি ডিলিট করার জন্য (এমনটি আগেও ঘটেছে)—অযথা কষ্ট করবেন না, আমি এটি ডিলিট করব না। জয় জগন্নাথ! জয় হিন্দ!’

মেডিকেল প্রবেশিকা ‘নিট’ পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে রাজধানী দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভের জেরে গত শনিবার বিকেলে পদত্যাগ করেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। মন্ত্রী পদত্যাগের পরপরই সেই খবর সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন অর্চিতা।

কলকাতা উপ-হাইকমিশনের প্রেস সচিব হলেন মারুফা

সমালোচনার মুখে ‘হাইড্রেশন ব্রেক’ : পুনর্বিবেচনার আশ্বাস ফিফার

বেসরকারি টেলিভিশন নিউজ ২৪-এর বিশেষ প্রতিনিধি উম্মে মারুফা - কলকাতা উপ-হাইকমিশনের প্রেস সচিব

ভারতের কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস উইংয়ে প্রথম সচিব বা প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন উম্মে মারুফা।

সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই চুক্তিভিত্তিক বেসরকারি টেলিভিশন নিউজ ২৪-এর বিশেষ প্রতিনিধি উম্মে মারুফাকে কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনের প্রেস উইংয়ের প্রথম সচিব (প্রেস) পদে নিয়োগ দিয়েছে সরকার।

আজ সোমবার যোগদানের তারিখ থেকে এক বছরের চুক্তিতে মারুফাকে ওই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে মারুফাকে কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনের প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে।

×