শিরোনাম:

ইসরাইল-লেবাননের যুদ্ধবিরতি ৩ সপ্তাহ বাড়ালেন ট্রাম্প

ইসরাইল-লেবাননের যুদ্ধবিরতি ৩ সপ্তাহ বাড়ালেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে, ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানো হয়েছে। ওয়াশিংটনে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে একটি সফল বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক বার্তায় ট্রাম্প জানান, ওয়াশিংটনে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, লেবাননকে হিজবুল্লাহর প্রভাব থেকে মুক্ত করতে এবং দেশটির নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্র সরাসরি কাজ করবে।

ওভাল অফিসে জেডি ভ্যান্স এবং মার্কো রুবিওকে পাশে নিয়ে ট্রাম্প বলেন, “আমরা লেবাননের পরিস্থিতি স্থিতিশীল করতে কাজ করছি। ইরানকে নিয়ে আমাদের যে পরিকল্পনা রয়েছে, তার সঙ্গেই এই সমস্যার সমাধান হওয়াটা হবে একটি চমৎকার বিষয়।”

প্রেসিডেন্ট ট্রাম্প আরও নিশ্চিত করেছেন যে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হোয়াইট হাউস সফর করবেন। ওয়াশিংটনে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদে মোয়াদ এবং ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লিটার এই আলোচনার জন্য ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেছেন।

গত সপ্তাহে ওয়াশিংটনে প্রাথমিক আলোচনার পর এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল, যার মেয়াদ আগামী রবিবার শেষ হওয়ার কথা ছিল। ইরান-সমর্থিত হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে সাত সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাত বন্ধ করাই এই চুক্তির মূল লক্ষ্য।

তবে চুক্তির মধ্যেও উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে। হিজবুল্লাহর দাবি ইসরায়েলি হামলার প্রতিবাদে তারা উত্তর ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলের অভিযোগ হিজবুল্লাহ ক্রমাগত সীমান্ত আইন লঙ্ঘন করছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বর্তমানে দক্ষিণ লেবাননের ১০ কিলোমিটার এলাকা দখল করে আছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক যুদ্ধে দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিহত হয়েছে অন্তত ২,২৯৪ জন। যার মধ্যে ২৭৪ জন নারী এবং ১৭৭ জন শিশু রয়েছে। এছাড়া বাস্তুচ্যুত হয়েছে প্রায় ১০ লাখেরও বেশি মানুষ (লেবাননের মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ)। অন্যদিকে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের ২ জন বেসামরিক নাগরিক এবং ১৫ জন সেনা নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের ওপর জোর দিলেও গোষ্ঠীটি তাদের অস্ত্র ত্যাগের বিষয়ে কোনো আলোচনা করতে রাজি হয়নি। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন সতর্ক করে বলেছেন, শক্তি প্রয়োগ করে হিজবুল্লাহকে নিরস্ত্র করা সম্ভব নয়; এর জন্য দীর্ঘমেয়াদী রাজনৈতিক আলোচনার প্রয়োজন। সূত্র: বিবিসি

এশিয়ান গেমস বাছাইয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

ইসরাইল-লেবাননের যুদ্ধবিরতি ৩ সপ্তাহ বাড়ালেন ট্রাম্প

আন্তর্জাতিক হকির আঙিনায় নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ নারী হকি দল। নিজেদের ইতিহাসের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই জয় তুলে নিলো বাংলাদেশ। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত আজ শুক্রবার (২৪ এপ্রিল) উজবেকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছে তারা।

প্রথম ম্যাচে শক্তিশালী চায়নিজ তাইপের সঙ্গে ৫-৫ গোলে ড্র করার পর এই জয়ে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ।

ইন্দোনেশিয়ার জাকার্তার জিবিকে হকি মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা গেছে মেয়েদের। ম্যাচের ১১ মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে লিড এনে দেন শারিকা রিমন। তবে সমতায় ফিরতে সময় নেয়নি উজবেকিস্তান; ঠিক এক মিনিট পরেই পেনাল্টি কর্নার থেকে গোলটি শোধ করেন খুজায়েভা মাদিনাবোনু।

​২৪ মিনিটে কনা আক্তারের দুর্দান্ত এক ফিল্ড গোলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় লাল-সবুজরা। বিরতির পর ৪০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দলের ব্যবধান ৩-১ করেন আইরিন আক্তার রিয়া।

৪৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে উজবেকিস্তান ব্যবধান ৩-২ করলেও বাকি সময়টা লিড ধরে রাখে বাংলাদেশ। এই জয়ে ম্যাচসেরা হয়েছেন আইরিন আক্তার রিয়া।

বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রাখা আইরিন আক্তার রিয়া হয়েছেন ম্যাচ সেরা। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের হয়ে প্রথম গোলটিও এসেছিল তার ব্যাট থেকেই। টানা দুই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের পর রিয়া জানান, “আজকের খেলায় সেরা খেলোয়াড় হতে পেরে আমি অনেক খুশি। দলের সবার সম্মিলিত সহযোগিতার কারণেই আমি এই পর্যায়ে আসতে পেরেছি।”

এই জয়ে ‘এ’ গ্রুপে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বর্তমানে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়ন বা রানার্স আপ হতে পারলেই মিলবে সেমিফাইনালের টিকিট। আর সেমিফাইনালিস্ট চার দলই সরাসরি জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করবে।

টুর্নামেন্টের সুবিধাজনক অবস্থানে থাকায়, পরশু গ্রুপের শেষ ম্যাচে হংকংয়ের বিপক্ষে একটি ড্র করলেই এশিয়ান গেমস নিশ্চিত করতে পারবে বাংলাদেশ। এখন পুরো দেশ তাকিয়ে আছে বাংলার নারী হকিস্টাদের দিকে।

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

ইসরাইল-লেবাননের যুদ্ধবিরতি ৩ সপ্তাহ বাড়ালেন ট্রাম্প

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ১,৩৮৭ জন। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে।

মাঠ পর্যায়ের চিত্র বলছে, সংক্রমণের তীব্রতা বাড়ার অন্যতম কারণ হাসপাতালের ভেতরে ও বাইরে পর্যাপ্ত আইসোলেশন বা পৃথক রাখার ব্যবস্থার অভাব। আক্রান্ত শিশুদের মাধ্যমেই এই রোগ দ্রুত অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ছে। বিশেষ করে হাসপাতালে শয্যা সংকটের কারণে আক্রান্ত শিশুদের সাধারণ রোগীদের কাছাকাছি থাকতে হচ্ছে, যা নতুন করে সংক্রমণের ঝুঁকি তৈরি করছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, দ্রুত আইসোলেশন নিশ্চিত করা না গেলে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে ২৪ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫৫৯ জনে। এর মধ্যে চার হাজার ২৩১ জনের হাম নিশ্চিত হয়েছে। এ পর্যন্ত সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে ১৯ হাজার ৭০৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর ১৬ হাজার ৫২৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৪২ জন মারা গেছেন। আর হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন ১৯৮ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে এক হাজার ২১৫ জন সন্দেহভাজন হামরোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের বড় একটি অংশই শিশু। হাসপাতালগুলোতে ক্রমাগত রোগীর চাপ বাড়তে থাকায় চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত ছোঁয়াচে রোগ। সময়মতো টিকা না নেয়া এবং আক্রান্তদের সংস্পর্শে আসায় এই প্রাদুর্ভাব দীর্ঘায়িত হচ্ছে। শিশুদের জ্বর ও শরীরে লালচে দানা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে এবং অন্যদের থেকে আলাদা রাখার পরামর্শ দিয়েছেন তারা।

অন্তর্বর্তী সরকারে বর্তমান সরকারের গুপ্ত উপদেষ্টা ছিলো: গোলাম পরওয়ার

ইসরাইল-লেবাননের যুদ্ধবিরতি ৩ সপ্তাহ বাড়ালেন ট্রাম্প

অন্তর্বর্তী সরকারে বর্তমান সরকারের গুপ্ত উপদেষ্টা ছিলো বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ (শুক্রবার, ২৪ এপ্রিল) দুপুরে ঝিনাইদহে জেলা জামায়াতের ওয়ার্ড সভাপতি সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময় উপদেষ্টা পরিষদের মধ্যে বর্তমান সরকারের গুপ্ত উপদেষ্টা ছিলো। তারা এখন সরকারের মন্ত্রী হয়েছেন।’

এসময় তিনি বলেন, ‘যারা জামায়াত-শিবিরকে গুপ্ত বলে, ১৭ বছর তারাই বিদেশে লুকিয়ে ছিলো।’

এছাড়াও, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলকে হায়েনার মতো লেলিয়ে দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন গোলাম পরওয়ার। সরকার সেই পুরনো কর্তৃত্ববাদী শাসনের পথে ফিরতে চাচ্ছে। তবে জনগণ সরকারের সেই আশা পূরণ করতে দেবে না বলেও জানান তিনি।

×