শিরোনাম:

বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল যেসব চ্যানেলে দেখা যাবে

বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল যেসব চ্যানেলে দেখা যাবে

বাংলাদেশে খেলা দেখানো নিয়ে অনিশ্চয়তা ছিল তা এরইমধ্যে কেটে গেছে। বাংলাদেশ টেলিভিশন, টি স্পোর্টস ও স্টার নিউজ বিশ্বকাপ ফুটবলের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে। স্বত্ত্ব কেনার যে প্রক্রিয়াগত দিক আছে তা এখনো চলমান রয়েছে। তবে খেলা দেখা নিয়ে যে অনিশ্চয়তা ছিল তা কেটে গেছে। স্টার নিউজের সাথে আরও দুটি চ্যানেল রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে টি স্পোর্টসের হেড অব প্রোগ্রামার এরফানুল হক জানান, এখনো আনুষ্ঠানিকভাবে বলার সময় হয়নি। চুক্তি সম্পন্ন হয়ে গেলে আমরা সবাইকে জানাবো।

অন্যদিকে বিটিভি সূত্রে জানা গেছে, গতকাল থেকে অনেকেই দৌড়াচ্ছে। একাধিক মিটিং হয়েছে এবং হচ্ছে। বিটিভিসহ তিনটি চ্যানেল (টি স্পের্টস ও স্টার নিউজ) খেলা দেখাবে এটা নিশ্চিত।

সারা বিশ্বের ক্রীড়াপ্রেমী বিশ্বকাপ ফুটবল দেখার জন্য চার বছর অধীর আগ্রহে থাকে। সৌভাগ্যবানরা স্টেডিয়ামে বসে বিশ্বকাপ দেখতে পারেন। বাকিদের ভরসা টেলিভিশন কিংবা ডিজিটাল দুনিয়া।

এদিকে ২০২৬ ফিফা বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার স্বত্ব পেয়েছে দেশের শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক। তাদের ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি’র মাধ্যমে দেশের দর্শকরা যে কোনো স্থান থেকে সরাসরি উপভোগ করতে পারবেন বিশ্বকাপের প্রতিটি ম্যাচ।

বুধবার (৩ জুন ) নিজেদের ভেরিফায়েড পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে বাংলালিংক। পোস্টে বলা হয়েছে, বাংলালিংকের সকল ইউজার ফ্রি-তে ফুটবল বিশ্বকাপ লাইভ দেখতে পারবেন টফি-তে। তবে সেজন্য গ্রাহকদের নির্দিষ্ট প্যাক কিনতে হবে।

বাংলালিংক চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান জানান, ‘বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার স্বত্ব পাওয়ার মাধ্যমে দেশের কোটি কোটি ফুটবল সমর্থক যেকোনো সময় ও যেকোনো স্থান থেকে উচ্চমানের স্ট্রিমিং সুবিধায় খেলা উপভোগ করতে পারবেন।

বাংলালিংকের শক্তিশালী নেটওয়ার্ক ও টফির উন্নত প্রযুক্তি দর্শকদের নিরবচ্ছিন্ন সম্প্রচার নিশ্চিত করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। সর্বশেষ জানা গেছে বাংলাদেশ টেলিভিশন, টি স্পোর্টস, স্টার নিউজ ও আই স্ক্রিণ বিশ্বকাপ ফুটবলের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে।

আবার নাটক নির্মাণে অহিদুজ্জামান ডায়মন্ড

বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল যেসব চ্যানেলে দেখা যাবে

অহিদুজ্জামান ডায়মন্ডের রয়েছে শ্রেষ্ঠ নির্মাতাসহ রাষ্ট্রীয় স্বীকৃতি স্বরূপ দুটি চলচ্চিত্রে মোট নয়টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং চারটি আন্তর্জাতিক পুরস্কার। তেমনি তাঁর রয়েছে জাতীয় এবং আন্তর্জাতিক এমন অনেক অর্জন।

দীর্ঘ ১৬ বছর পর নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড ফিরছেন নাটক নির্মাণে । বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের ধারাবাহিক নাটক । লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি গল্প হিসেবে বেছে নিয়েছেন পারিবারিক যাপিত জীবন  । ‘তবুও জীবন’ নামের ধারাবাহিক নাটকটি রচনার পাশাপাশি পরিচালনাও করেছেন তিনি ।

সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড বলেন, তিনটি আলাদা পরিবারের গল্প নিয়ে তৈরি হচ্ছে ’তবুও জীবন’। যেখানে দেখা যাবে শহরে বাস করা একটি একক ও একটি যৌথ পরিবারের গল্প।

ধারাবাহিকের কাহিনী বলতে যেয়ে বলেন, ছোট পরিবারে কাজের লোকের কাছে সন্তানকে রেখে কাজে যায় মা-বাবা। কিন্তু কাজে গিয়েও সারাক্ষণ দুশ্চিন্তায় ভোগে সন্তানকে নিয়ে। অন্যদিকে, একটি যৌথ পরিবারের সদস্যরা সবাই একসঙ্গে থাকার জন্য নানা সংগ্রাম করে যায়। এ ছাড়া রয়েছে উন্নত জীবনের আশায় গ্রাম থেকে শহরে আসা এক দম্পতির কাহিনি।

ধারাবাহিক নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন : সাব্বির আহমেদ ও দীপা খন্দকার, দিলরুবা দোয়েল রুহি, কাজল মজুমদার, রাশেদা আক্তার, অহিদা সাবরিনা, কবির টুটুল ও সুমনা সোমা প্রমুখ।

নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড দু:খ নিয়ে বলেন, চলচ্চিত্র ও অন্যান্য ব্যস্ততার কারণে ২০১০ সালের পর ধারাবাহিক নাটক আর নির্মাণ করা হয়নি। বেশির ভাগ সময় চলচ্চিত্র নিয়েই ব্যস্ত ছিলাম। ধারাবাহিক নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার পর পরিকল্পনা করলাম বাস্তবের সঙ্গে সম্পর্কিত বিষয় নিয়ে কাজ করতে। তাই আমাদের শহরের পরিবারগুলো নিয়ে লিখলাম এই ধারাবাহিক নাটক ‘তবুও জীবন’ ।

নির্মাতা জানান, ইতিমধ্যে শেষ হয়েছে ৩৯ পর্বের ধারাবাহিকটির প্রথম ধাপের শুটিং। ১৬ জুন থেকে দ্বিতীয় লটের শুটিং করার পরিকল্পনা করেছেন তিনি। দৃশ্যধারণের কাজ শেষ হলেই নাটকের প্রচার পরিকল্পনা সাজানো হবে।

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান : ববি হাজ্জাজ

বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল যেসব চ্যানেলে দেখা যাবে

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দাবি করেন, বর্তমানে বাংলাদেশের উচ্চমাধ্যমিক (এইচএসসি) স্তরের শিক্ষার মান সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির সমপর্যায়ে বিবেচিত ।

রোববার (১৪ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

বিগত ২০ বছরের শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে ববি হাজ্জাজ বলেন, ‘অতীতে প্রাথমিক ও গণশিক্ষায় যে চরম নৈরাজ্য চলেছে তা এখন স্পষ্ট। যার ফলে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষায় অনেক শিক্ষার্থী পাশ পর্যন্ত করতে পারে না।

এমনকি পার্শ্ববর্তী দেশ সিঙ্গাপুরে আমাদের দেশের উচ্চমাধ্যমিক (এইচএসসি) লেভেলকে তাদের ষষ্ঠ শ্রেণির সমমান হিসেবে তুলনা করা হয়। এ শোচনীয় দশা থেকে উত্তরণের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রাথমিক শিক্ষার কারিকুলাম, শিক্ষকদের মানোন্নয়ন, অবকাঠামো এবং প্রশাসনসহ প্রতিটি ক্ষেত্রে বড় ধরনের সংস্কারের হাত দেয়া হয়েছে।

এ সময় শিক্ষা ব্যবস্থায় সাংস্কৃতিক কারিকুলাম যুক্ত করার বিরোধিতাকারীদের মনোভাব নিয়ে সংসদে তীব্র ক্ষোভ প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী জানান, এই পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে সরকার প্রাথমিক শিক্ষার কারিকুলাম, শিক্ষক প্রশিক্ষণ, অবকাঠামো উন্নয়ন এবং প্রশাসনিক ব্যবস্থাপনায় ব্যাপক সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। বাজেট প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতকে জাতীয় বিনিয়োগের অন্যতম প্রধান ক্ষেত্র হিসেবে বিবেচনা করছে। সেই ধারাবাহিকতায় এবার শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের তুলনায় বড় বরাদ্দ রাখা হয়েছে।

শিক্ষা ব্যবস্থায় খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম অন্তর্ভুক্ত করার সরকারি উদ্যোগের পক্ষে অবস্থান নিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের সৃজনশীল ও মানবিক বিকাশের জন্য কেবল পাঠ্যবইনির্ভর শিক্ষা যথেষ্ট নয়। এজন্য প্রাথমিক স্তর থেকেই ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমকে পাঠ্যক্রমের অংশ করা হচ্ছে।

এ উদ্যোগের সমালোচনাকারীদের উদ্দেশে তিনি বলেন, একটি আধুনিক ও সৃজনশীল প্রজন্ম গড়ে তুলতে সংস্কৃতি ও খেলাধুলার বিকল্প নেই। এ নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা দেশের শিক্ষা উন্নয়নের পথে বাধা সৃষ্টি করতে পারে।

 

অস্ট্রেলিয়ায় ‘মালিক’ ও আরিফিন শুভ

বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল যেসব চ্যানেলে দেখা যাবে

 

দেশের প্রেক্ষাগৃহে ভালো সাড়া পাওয়ার পর এবার ‘মালিক’ নিয়ে অস্ট্রেলিয়ার দর্শকদের সামনে হাজির ঢালিউডের আইকনিক স্টার আরিফিন শুভ। ১২ জুন তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন।

প্রবাসী দর্শকদের উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় আরিফিন শুভ বলেন, ‘হ্যালো অস্ট্রেলিয়া। আমি আপনাদের আরিফিন শুভ।  সিডনিতে আমার নতুন সিনেমা ‘মালিক’ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকছি।

জানা গেছে, ১৩ ও ১৪ জুন সিডনির হোইটস ব্যাংকস্টাউন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত ‘মালিক’-এর প্রিমিয়ার শোতে আরিফিন শুভ । আয়োজনে রয়েছে বংগোজ ফিল্মস। শুধু সিডনিই নয়, মেলবোর্ন ও অ্যাডিলেডেও ‘মালিক’-এর বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে, সেখানেও উপস্থিত থাকবেন আরিফিন শুভ।

প্রিমিয়ারে নিজে উপস্থিত থেকে দর্শকদের সঙ্গে সিনেমাটি উপভোগ করবেন আরিফিন শুভ। একই সঙ্গে প্রবাসী দর্শকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের কথা রয়েছে তার।

দেশে মুক্তির পর থেকেই ‘মালিক’ দর্শকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। দ্বিতীয় সপ্তাহে এসে সিনেমাটির প্রদর্শনী আরো বিস্তৃত হয়েছে এবং একাধিক নতুন একক প্রেক্ষাগৃহে শো যুক্ত হয়েছে। ফলে রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলায়ও সিনেমাটি দেখার সুযোগ বাড়ছে।

 

তিনি আরো জানান, সিডনি প্রিমিয়ারে দর্শকদের সাড়া ভালো । অস্ট্রেলিয়ার অন্য শহরেও সিনেমাটির প্রদর্শনীর পরিকল্পনা নেওয়া হবে। পাশাপাশি পরিবার ও বন্ধুদের নিয়ে হলে এসে একসঙ্গে ‘মালিক’ দেখার আহ্বান জানান তিনি।

দেশের সাফল্যের পর এবার আন্তর্জাতিক পরিসরে যাত্রা শুরু করছে ‘মালিক’ আর সেই যাত্রার কেন্দ্রবিন্দুতে থাকছেন আরিফিন শুভ।

×