শিরোনাম:

ইরানকে অবরোধের বাড়ানোর হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে অবরোধের বাড়ানোর হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ আরও কয়েক মাস দীর্ঘায়িত করার পরিকল্পনা করছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, দীর্ঘমেয়াদি এই অবরোধের ফলে বৈশ্বিক তেলের বাজারে সম্ভাব্য প্রভাব এবং মার্কিন গ্রাহকদের ভোগান্তি কমাতে তেল কোম্পানিগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রেসিডেন্ট। একই সঙ্গে হরমুজ প্রণালি সচল করতে আন্তর্জাতিক সহযোগিতা চেয়ে নতুন করে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তেল খাতের ব্যবসায়ীদের সঙ্গে ট্রাম্পের এই আলোচনা এমন এক সময়ে এলো, যখন সংঘাত নিরসনের প্রচেষ্টাগুলো কার্যত অচল হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র চাইছে নৌ-অবরোধের মাধ্যমে ইরানের তেল রপ্তানি পুরোপুরি বন্ধ করে দিয়ে দেশটিকে হরমুজ প্রণালি খুলে দিতে বাধ্য করতে। ওয়াশিংটন ও তেহরান একে অপরকে ক্রমাগত হুমকি দিলেও মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান উত্তেজনা প্রশমনে কাজ করছে। পাকিস্তানের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, উভয় পক্ষই একটি সম্ভাব্য চুক্তির বিষয়ে বার্তা আদান-প্রদান করছে।

বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘ইরান পরিস্থিতি সামাল দিতে পারছে না।’ তিনি আরও বলেন, ‘তারা জানে না কীভাবে একটি অ-পারমাণবিক চুক্তি সই করতে হয়। তাদের দ্রুত বুদ্ধিমান হতে হবে!’ এই পোস্টের সঙ্গে তিনি নিজের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি যুদ্ধংদেহী ছবিও প্রকাশ করেন। সেখানে দেখা যায়, ট্রাম্প চশমা পরা অবস্থায় হাতে একটি মেশিনগান নিয়ে দাঁড়িয়ে আছেন এবং নিচে লেখা—‘আর কোনো ভদ্রতা নয়’।

দীর্ঘমেয়াদি অবরোধের আশঙ্কায় গতকাল (বুধবার, ২৯ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৬ শতাংশের বেশি বেড়েছে। এদিকে পেন্টাগন জানিয়েছে, ইরানের সঙ্গে এই যুদ্ধে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় হয়েছে অন্তত ২ হাজার ৫০০ কোটি (২৫ বিলিয়ন) ডলার। সংঘাতের কারণে এ পর্যন্ত কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে।

অবরোধের পাল্টা জবাব হিসেবে ইরান হুশিয়ারি দিয়েছে যে, তাদের সংশ্লিষ্ট জাহাজগুলোর ওপর মার্কিন নৌ-অবরোধ অব্যাহত থাকলে তারা ‘নজিরবিহীন সামরিক ব্যবস্থা’ গ্রহণ করবে। অন্যদিকে ট্রাম্প স্পষ্ট করেছেন যে, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেয়া হবে না। তবে তেহরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি কেবলই শান্তিপূর্ণ উদ্দেশ্যে। বর্তমানে ইরানের কাছে ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ৪৪০ কেজি ইউরেনিয়ামের মজুত রয়েছে।

যুদ্ধের প্রভাবে ইরানের অর্থনীতি চরম বিপর্যয়ের মুখে পড়েছে। দেশটির মুদ্রার মান রেকর্ড পরিমাণ কমে গেছে এবং মূল্যস্ফীতি ৬৬ শতাংশের কাছাকাছি পৌঁছেছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ অভিযোগ করেছেন, ট্রাম্প অবরোধের মাধ্যমে ইরানিদের বিভক্ত করতে এবং তাদের আত্মসমর্পণ করাতে চাইছেন। তবে এই ষড়যন্ত্র মোকাবিলায় তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর ‘ম্যারিটাইম ফ্রিডম কনস্ট্রাক্ট’ নামে একটি আন্তর্জাতিক জোট গড়ার প্রস্তাব দিয়েছে, যা হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিশ্চিত করবে। ফ্রান্স ও ব্রিটেন এই জোটে যোগ দেয়ার বিষয়ে আলোচনা করলেও তারা সংঘাত বন্ধের পরই কেবল সহায়তা করার কথা জানিয়েছে। ট্রাম্পের ওপরও দেশের ভেতরে চাপ বাড়ছে, কারণ মার্কিন নাগরিকেরা জ্বালানি তেলের লাগামহীন দামে অতিষ্ঠ হয়ে উঠেছেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

ইরানকে অবরোধের বাড়ানোর হুঁশিয়ারি ট্রাম্পের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ। আজ সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানান।

তিনি আরো জানান, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে তারা এ শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও বৌদ্ধ সম্প্রদায়ের আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।

শুভেচ্ছা বিনিময়কালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ, ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দিপেন দেওয়ান, প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, পার্বত্য জেলা বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, পার্বত্য অঞ্চলের বিএনপি মনোনীত সংরক্ষিত নারী সংসদ সদস্য প্রার্থী মাধবী মারমা এবং ড. সুকোমল বড়ুয়া উপস্থিত ছিলেন।

এ সময় প্রধানমন্ত্রীর হাতে বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে একটি শুভেচ্ছা ক্রেস্ট ও বুদ্ধমূর্তির প্রতিবিম্ব তুলে দেওয়া হয়।

জুলাই আন্দোলনের ২ মামলায় আইভীর জামিন

ইরানকে অবরোধের বাড়ানোর হুঁশিয়ারি ট্রাম্পের

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় সংঘটিত দুটি হত্যা মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সরোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা এই দুই মামলায় তার জামিন মঞ্জুর করেন। এর আগে গত বছরের ৯ মে ভোররাতে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার ‘চুনকা কুটির’ থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারের পর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের করা তিনটি হত্যা মামলা ও দুটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

আইনি প্রক্রিয়া পর্যালোচনায় দেখা যায়, আইভী এর আগে বিভিন্ন মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেও রাষ্ট্রপক্ষের আপিলের কারণে তার কারামুক্তি দীর্ঘায়িত হচ্ছে। গত বছরের ৯ নভেম্বর পাঁচটি মামলায় তিনি জামিন পেয়েছিলেন, যা বর্তমানে আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। ওই দিনই আরও পাঁচটি মামলায় তাকে নতুন করে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করা হয়। পরবর্তীতে সেই পাঁচ মামলায় গত ২৬ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেলেও রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে চেম্বার আদালত তা স্থগিত করেন এবং বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান। ওই জামিন বিষয়ে আপিল বিভাগে আগামী ৩ মে আদেশের জন্য দিন ধার্য রয়েছে।

এরই ধারাবাহিকতায় সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর এবং ২০২৫ সালের ৩০ জুন দায়ের করা আরও দুটি হত্যা মামলায় সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার দেখাতে পুলিশ আবেদন করে। নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গত ২ মার্চ ও ১২ এপ্রিল পৃথকভাবে সেই আবেদনগুলো মঞ্জুর করেছিলেন। সর্বশেষ বৃহস্পতিবার এই দুটি মামলায় হাইকোর্ট তার জামিন মঞ্জুর করায় আইভীর কারামুক্তির আইনি লড়াইয়ে নতুন মাত্রা যোগ হলো। তবে অন্যান্য মামলায় জামিন স্থগিত থাকা এবং আপিল বিভাগে শুনানির অপেক্ষায় থাকায় তার চূড়ান্ত মুক্তির বিষয়টি উচ্চ আদালতের পরবর্তী আদেশের ওপর নির্ভর করছে।

দেশে আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত?

ইরানকে অবরোধের বাড়ানোর হুঁশিয়ারি ট্রাম্পের

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা। নতুন এই দাম বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন নির্ধারিত দামে, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২১ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকায়। এছাড়া ১৮ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা প্রতি ভরি।

সবশেষ গত ২৯ এপ্রিল সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা নির্ধারণ করা হয়। যা সেদিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৫৯ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৩২ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ২৭ দফা।

দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৪৮২ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৮৩ টাকায় বেচাকেনা হচ্ছে।

×